বিশ্বনাথের অলংকারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ফজলু মেম্বার

বিশ্বনাথের অলংকারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ফজলু মেম্বার

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৩/১১/২০২৫ ১৯:৩৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৪ নাম্বার ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ ফজলু মিয়া। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। 

পরিষদ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২১ নভেম্বর) চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এক সংক্ষিপ্ত সফরের জন্য যুক্তরাজ্যে গমন করেন। এর পূর্বের দিন তিনি  পরিষদের ৪ নাম্বার ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ ফজলু মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন।

রবিবার (২৩ নভেম্বর) অলংকারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ফজলু মিয়া। এসময় এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান আতিকুর রহমান লিটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রাণপ্রিয় অলংকারী ইউনিয়নবাসিকে যেকোনো নাগরিক সেবা প্রদানে আমি আন্তরিকভাবে সচেষ্ট থাকবো। পরিষদ পরিচালনাকালে আমি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

দায়িত্বগ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ফায়ার সার্ভিসের ওয়ার ইন্সপেক্টর মুনিম সারওয়ার, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার হানিফ আলী, বশির উদ্দিন, ছগির আলী, সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার নুরবী বেগম, শাহিনা বেগম, আমিনা বেগম, পরিষদের সচিব সুকান্ত দেবনাথ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়ার পিতা আব্দুস সাত্তার।

এ রহমান

মন্তব্য করুন: