হবিগঞ্জের বাহুবলে বিএনপির অফিসে আ.লীগের হামলা-ভাংচুর

হবিগঞ্জের বাহুবলে বিএনপির অফিসে আ.লীগের হামলা-ভাংচুর

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

১৮/০৬/২০২৫ ০৮:৫৪:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবলে ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যুবদল নেতা রাসেল মিয়াসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৮ টার দিকে সংগঠিত হয়। এ হামলার ঘটনা স্থল পরিদর্শন করেন হবিগঞ্জ (১) নবীগঞ্জ বাহুবলের সাবেক এমপি ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব শেখ সুজাত মিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ। 


এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত)  সুকান্ত চৌধুরী জানান, ঘটনা জানতে পেরে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: