যুক্তরাজ্যে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসর ২৬ অক্টোবর

যুক্তরাজ্যে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসর ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, যুক্তরাজ্য

১৯/১০/২০২৫ ১৮:০৪:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে আগামী ২৬ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১টায় অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসর। এবারের টুর্নামেন্টে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।


গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ২০১৯ সাল থেকে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৬ষ্ঠ আসরে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নিয়ে ইউনিয়নভিত্তিক এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সংযোগ সৃষ্টি করা সম্ভব বলে আয়োজক প্রতিষ্ঠান মনে করে। আয়োজকরা বলছেন, খেলাধুলা ও ফুটবলের মাধ্যমেই সেই সম্পর্ক আরও দৃঢ়ভাবে গড়ে তোলা সম্ভব।


আয়োজকরা বৃটেনে অবস্তানরত গোলাপগঞ্জবাসীকে টুর্নামেন্টে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে সকল স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এ রহমান

মন্তব্য করুন: