মৌলভীবাজার পৌরসভায় মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামীর

মৌলভীবাজার পৌরসভায় মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামীর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৩/১১/২০২৬ ২৩:৪৪:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীনের নাম ঘোষণা করা হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ এশা মৌলভীবাজার পৌর জামায়াত আয়োজিত এক সদস্য (রুকন) সমাবেশে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী আনুষ্ঠানিকভাবে এ মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।

​সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী পৌরসভা গঠনে সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

​পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ ও মাওলানা হারুনুর রশিদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ ও আব্দুল কুদ্দুছ নোমান, এবং সদর আমীর মোঃ ফখরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

​ঘোষণা শেষে মৌলভীবাজার পৌরসভার সর্বাঙ্গীন উন্নয়ন ও জনগণের সেবা করার তৌফিক কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad