মাধবপুরে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

মাধবপুরে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৮/১০/২০২৫ ১৮:৪৬:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের নতুন গরু বাজার এলাকায় পানিতে ডুবে মোস্তাকিম (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুল্লা গ্রামের বাসিন্দা ও মাধবপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মচারী ইকবাল হোসেন খানের ছেলে মোস্তাকিম স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সে নতুন গরু বাজার সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়।

পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কিছুক্ষণ পর পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ রহমান

মন্তব্য করুন: