চুনারুঘাটে ২ লাখ টাকার ভারতীয় ফুচকা ও গাঁজা উদ্ধার

বিজিবি’র অভিযান

চুনারুঘাটে ২ লাখ টাকার ভারতীয় ফুচকা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৮/১০/২০২৫ ১৪:৫১:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে ২ লাখ টাকার ভারতীয় ফুচকা ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ–এর ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারেন যে সাতছড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদকদ্রব্য প্রবেশ করবে। ওই তথ্যের ভিত্তিতে সাতছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল (১৭ অক্টোবর) বিকালে ১৬ নং চা বাগান এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

এছাড়া, (১৮ অক্টোবর) ভোর রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি’র টহল দল টিলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার করে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং কাস্টমস অফিস শ্রীমঙ্গল হস্তান্তরের কার্যক্রম চলছে।”

এ রহমান

মন্তব্য করুন: