মাধবপুরে অবৈধ বালু উত্তোলন : ২ জনের কারাদণ্ড

মোবাইল কোর্ট অভিযান

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন : ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৬/১০/২০২৫ ১৫:১৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনতলা (তেমুনিয়া) এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে সুহেল মিয়া এবং মনসুর আলীর ছেলে শফিক মিয়াকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করে মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল।

সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’


এ রহমান

মন্তব্য করুন: