সিলেটে যেসব এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না

সিলেটে যেসব এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না

প্রথম সিলেট প্রতিবেদন

১২/১১/২০২৬ ১২:০০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জাফলং ফিডারের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

তারা জানায়, আলুবাগান থেকে জাফলং এলাকা পর্যন্ত রাস্তা উন্নয়নকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad