সিলেটে ছাত্রলীগের তিন সক্রিয় কর্মী গ্রেপ্তার

সিলেটে ছাত্রলীগের তিন সক্রিয় কর্মী গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১২/১১/২০২৬ ১০:৫০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট শহরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল আহমদ (২০), মো. নাইম উল ইসলাম নাইম (২৪) ও জুনায়েদ আহমদ (২৩)।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬ (১৮ জুন ২০২৬), জিআর নং-৩১২-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে সোহেল আহমদকে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি নাইম উল ইসলাম নাইম ও জুনায়েদ আহমদকে রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগরের বাগবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলার তদন্ত চলছে।

গ্রেপ্তারের পর তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad