এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ছাতকের শাহিন বদরুদ্দোজা :হতে চায় প্রকৌশলী

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ছাতকের শাহিন বদরুদ্দোজা :হতে চায় প্রকৌশলী

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৫/১১/২০২৬ ১১:৩৬:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিগলী (রামপুর) গ্রামের শিক্ষার্থী মোঃ শাহিন বদরুদ্দোজা।

তিনি সিলেট সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ (GPA-5.00)  গৌরব অর্জন করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন তিনি।

শাহিন বদরুদ্দোজা ছাতকের দিগলী (রামপুর) গ্রামের বাসিন্দা মো. কালা মিয়ার ছেলে,সে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে আগ্রহী।  

তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা ও শুভকামনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

সুজন তালুকদার -রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad