মেসির গোল-অ্যাসিস্টে মায়ামির স্বস্তির জয়

মেসির গোল-অ্যাসিস্টে মায়ামির স্বস্তির জয়

প্রথম ডেস্ক

০২/১১/২০২৬ ১১:০৮:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দুই ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। সেই খরা কাটাতে শেষ পর্যন্ত লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিল দলটি। আর্জেন্টাইন মহাতারকাও হতাশ করেননি। সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও জালের দেখা পেয়েছেন। তাতে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে মায়ামি।

নিউ ইংল্যান্ডের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি সফরকারীদের। গোলের জন্য অপেক্ষা করতে করতে ৫৩ মিনিটে উল্টো পিছিয়ে পড়ে মায়ামি। ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর ম্যাচে ফেরার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি।

৬৯ মিনিটে মেসির দারুণ এক হেড থেকে পাওয়া বলে গোল করে মায়ামিকে সমতায় ফেরান জার্মান বারতারাম। ম্যাচের শেষ দিকে আসে কাঙ্ক্ষিত জয়। ৮৩ মিনিটে বক্সের সামনে প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারের বাধা অতিক্রম করে সতীর্থের সঙ্গে বল আদান-প্রদান করেন মেসি। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে নিশ্চিত করেন দলের জয়।

এই গোলের মধ্য দিয়ে ব্যক্তিগত ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছেন ৩৮ বছর বয়সী মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার মোট গোলসংখ্যা এখন ৯৩৭। শুধু তা-ই নয়, ওপেন প্লে থেকে তার গোলের সংখ্যা বেড়ে হয়েছে ৮২২, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad