ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। তবে সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ছুটি শেষ হচ্ছে আরও কয়েক দিন পর। কলেজে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ছুটি শুরু হয়।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ২২ অক্টোবর নির্ধারিত ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছুটির মেয়াদ বেড়ে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের অবকাশ পান।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে গত ১৮ অক্টোবর থেকে ছুটি চলছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া এই ছুটি শেষ হবে ২৯ অক্টোবর। এরপর ৩০ ও ৩১ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় কলেজ খুলবে ১ নভেম্বর।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: