তামিমের এক ফোনেই বাংলাদেশে চলে এসেছেন চারু শর্মা

তামিমের এক ফোনেই বাংলাদেশে চলে এসেছেন চারু শর্মা

প্রথম ডেস্ক

২৬/১০/২০২৬ ১৬:৫১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আইপিএলের নিলাম পরিচালনা করে পরিচিতি পাওয়া চারু শর্মা এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিলাম মঞ্চে। তামিম ইকবালের ফোন পেয়ে বিসিবির নতুন ডি থ্রি ট্রফির নিলাম পরিচালনা করতে বাংলাদেশে চলে এসেছেন তিনি।

সোমবার রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির নতুন ডি থ্রি ট্রফির নিলামের ফাঁকে চারু বলেন, ‘তামিম ইকবালকে ধন্যবাদ, সে-ই আমাকে কল করে। আমি একটু ব্যস্ত ছিলাম। তবে বললাম, একদম ভেবো না, আমি চলে আসব।’

বাংলাদেশে এর আগেও এসেছেন চারু। তার প্রথম সফর সম্ভবত ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সেই সফরের স্মৃতিচারণ করে তিনি জানান, ‘তখন অনেক বন্ধুত্ব হয়েছিল। এবার পুরোনো বন্ধুদের সাথে দেখা হওয়ায়ও ভালো লাগছে তার।’

ডি থ্রি ট্রফির নিলামের ধরনও পছন্দ হয়েছে চারুর। তার মতে, নতুন এই পদ্ধতি বুঝতে শুরুতে কিছুটা সময় লাগলেও নিলাম দীর্ঘ করার সুযোগ নেই। তাই দ্রুততার সাথে আয়োজনটিকে রোমাঞ্চকর করে তোলার চেষ্টা করছেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটে ডি থ্রির সম্ভাবনাও দেখছেন চারু। তার মতে, বিপিএল যেখানে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ, সেখানে ডি থ্রি তরুণ ক্রিকেটারদের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।

চারু শর্মা বলেন, ‘ডি থ্রি সব ফরম্যাটে হবে। এটা দেশের ক্রিকেটের জন্য সঠিক বিষয়। মাত্র শুরু হচ্ছে। এখনো নিলামে অনেক নাটকীয়তা বাকি।’

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad