কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

প্রথম ডেস্ক

২৬/১০/২০২৬ ১৫:৩৯:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টিভি নাটকের জনপ্রিয় মুখ সাফা কবির। বিয়ে নিয়ে প্রায়ই তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেকেই জানতে চান, কবে বিয়ে করছেন তিনি? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। জানালেন, বিয়ে করা বা একা থাকার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।

সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন সাফা কবির। এ সময় উঠে আসে বিয়ে ও একক জীবন নিয়ে তার ভাবনার কথাও।

সাফা জানান, চারপাশে বন্ধুদের বিয়ে হচ্ছে, অনেকে সন্তান নিয়ে সংসার শুরু করেছেন। এর মধ্যে নিজের একা থাকা নিয়ে তাকেও প্রায়ই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু সময়ের সঙ্গে মানুষের বোঝা উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের প্রশ্ন অনেকের জন্যই অস্বস্তিকর হতে পারে।

মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী মনে করেন, তারকারাও সাধারণ মানুষের মতোই। তাদেরও ব্যক্তিগত জীবন, নিজস্ব সময় ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। বিষয়টি সবার বোঝা প্রয়োজন।

বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও নিজের জীবন নিয়ে বেশ সন্তুষ্ট সাফা কবির। তিনি বলেন, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার।’

তবে ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়ে নিজের পছন্দের কথাও জানিয়েছেন অভিনেত্রী। শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের একজন মানুষকেই জীবনসঙ্গী হিসেবে পছন্দ তার।

অভিনয়জীবন নিয়েও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সাফা কবির। নিজের অভিনীত কাজ নিয়ে কখনোই শতভাগ সন্তুষ্ট হতে পারেন না বলে জানান তিনি। তার মতে, একজন শিল্পীর মধ্যে নিজের কাজ নিয়ে এই অতৃপ্তি থাকা প্রয়োজন। কারণ, তা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।

নিজের জীবনদর্শন তুলে ধরে সাফা কবির বলেন, ‘আমি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ মনে করি এবং সব অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজের সমস্যা নিজে সমাধান করা আর আশপাশের পরিবেশকে ইতিবাচক রাখাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।’

বিয়ে নিয়ে সামাজিক প্রত্যাশার চেয়ে নিজের ভালো থাকা, আত্মনির্ভরশীলতা ও পছন্দকে গুরুত্ব দিতেই স্বচ্ছন্দ সাফা কবির।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad