টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন

টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৬/১০/২০২৬ ১৭:২৫:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের সর্ববৃহৎ ‘টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সমিতির মোট ২৮ জন ভোটারের সবাই (শতভাগ উপস্থিতি) উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে উপস্থিত ভোটার, প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সামনে ব্যালট বাক্স খুলে ভোট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে খসরুল আলম (হরিণ প্রতীক) ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নূর (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৮ ভোট।

সহ-সভাপতি পদে আব্দুস ছত্তার (দোয়াত-কলম প্রতীক) ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলী (মোরগ প্রতীক) পেয়েছেন ১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে বজলুল রহমান (দেয়ালঘড়ি প্রতীক) এবং মকবুল হোসেন উভয়েই সমান ১০টি করে ভোট পান। পরবর্তীতে দুই প্রার্থীর সম্মতি ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় লটারির মাধ্যমে বজলুল রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়।

কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন (তালা-চাবি প্রতীক) ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম (আম প্রতীক) পেয়েছেন ৮ ভোট।

এ ছাড়া পরিচালক (পার্চ) পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং নতুন কমিটির বাকি তিন জন সদস্যের নির্বাচন পরবর্তীতে সম্পন্ন হবে।

নির্বাচন চলাকালে দুপুরবেলা ভোটকেন্দ্র পরিদর্শন করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস রিপামনি দেবী।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তাহিরপুর উপজেলার সহকারী পরিদর্শক আবুল বাসার এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য।

শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad