এবার বিগ ব্যাশে ডাক পেলেন মোস্তাফিজ

এবার বিগ ব্যাশে ডাক পেলেন মোস্তাফিজ

প্রথম ডেস্ক

২৬/১০/২০২৬ ১৪:৫৫:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে এবার দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যাবে তাকে।

বিগ ব্যাশে খেলার জন্য গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। বোর্ডের অনুমতি পেলে অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টের পুরো মৌসুমে মেলবোর্নের হয়ে খেলার সুযোগ পাবেন তিনি।

এর আগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতিয়েছিলেন আরেক বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসান। এবার একই দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় মোস্তাফিজ।

এদিকে বিসিবি আয়োজিত ‘ডি থ্রি’ টুর্নামেন্টের অনুষ্ঠিত নিলামে ৭০ লাখ ভার্চুয়াল পয়েন্টে মোস্তাফিজকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। ফলে বিগ ব্যাশে খেলার কারণে বিসিবির আয়োজিত পুরো টুর্নামেন্টটিতে অংশ নিতে পারবেন না তিনি।

এবারের বিগ ব্যাশে বাংলাদেশের আরেক প্রতিনিধি রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন এই লেগ স্পিনার। অর্থাৎ অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার দুই বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad