তৃতীয় টি-টোয়েন্টিতেও অনিশ্চিত ইশান কিষাণ

তৃতীয় টি-টোয়েন্টিতেও অনিশ্চিত ইশান কিষাণ

প্রথম ডেস্ক

২৬/১০/২০২৬ ১২:১৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে ছিটকে গেছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ইশান কিষাণ। সিরিজের প্রথম ম্যাচে তিনি চোট পান। ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোটের কারণে এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি তিনি।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া  জানিয়েছে, প্রথম ম্যাচে লো গ্রেড রাইট অ্যাডাক্টর স্ট্রেইনে ভুগছেন কিষাণ। এই চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে বাদ পড়েন তিনি। তার অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।

দ্বিতীয় ম্যাচে কিষাণের জায়গা নেন বৈভব সূর্যবংশী। তবে ভালো কিছু করে দেখাতে পারেননি এই উদীয়মান তারকা। বোর্ড জানিয়েছে, এই মুহূর্তে ভালোভাবে সেরে উঠছেন ভারতীয় ব্যাটার।

বিবৃতিতে বিসিসিআই আরও জানিয়েছে, ‘সে এখনও ম্যাচ ফিটনেস ফিরে পায়নি এবং ২০২৬ সালের ২৭ অক্টোবর ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়েছে। বিসিসিআই মেডিকেল টিম ঈশানের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।’

প্রথম দুটি ম্যাচই জিতে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে আছে। আগামীকাল তারা জিতলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad