ওয়ান্ডারার্সের বিপক্ষে বড় জয় মোহামেডানের

ওয়ান্ডারার্সের বিপক্ষে বড় জয় মোহামেডানের

প্রথম ডেস্ক

২৫/১০/২০২৬ ১৪:০৩:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিজে জালের দেখা পেলেন শাহরিয়ার ইমন, সতীর্থদের দিয়েও করালেন জোড়া গোল। তার চমৎকার নৈপুণ্যে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে লিগে নিজেদের টানা জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল মতিঝিল পাড়ার দলটি।

শনিবার (২৪ অক্টোবর) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান।

সাদা-কালোদের হয়ে ইমন প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান অধিনায়ক সুলেমান দিয়াবাতে, উজবেক মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভ এবং তরুণ উইঙ্গার আরিফ হোসেন।

এই দাপুটে জয়ে ৪ ম্যাচের চারটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান মজবুত করেছে মোহামেডান। অন্যদিকে, দিনের অন্য ম্যাচে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ এফসি।

ম্যাচের ২৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের অসাবধানতার সুযোগ কাজে লাগিয়ে মোহামেডানকে উল্লাসে ভাসান ইমন। সতীর্থের দেওয়া থ্রু পাস ধরে দারুণ দক্ষতায় অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে পরাস্ত করেন তিনি।

এরপর এগিয়ে আসা গোলরক্ষক মোহাম্মদ মহিউদ্দিনকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এই তরুণ ফরোয়ার্ড।

বিরতির পর আক্রমণ আরও জোরদার করে মোহামেডান। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ওয়ান্ডারার্সকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় তারা।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad