সিলেট-ভোলাগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপার-রাধানগর রুটে যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানো হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে জানিয়েছে সাদাপাথর বাস মালিক সমিতি।
সোমবার (১২ অক্টোবর) সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী এ তথ্য জানান।
নতুন ভাড়া অনুযায়ী, সিলেট থেকে তেলিখাল ও থানাবাজারের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। টুকেরবাজারের ভাড়া ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা। এ ছাড়া সিলেট থেকে ভোলাগঞ্জের ভাড়া ৭০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং সাদাপাথরের ভাড়া ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মাহবুবুল হক চৌধুরী জানান, সাদাপাথর, ভোলাগঞ্জ, টুকেরবাজার, থানাবাজার ও তেলিখাল থেকে সিলেটগামী যাত্রীদের ক্ষেত্রেও একই ভাড়া কার্যকর হবে।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরকার নির্ধারিত নতুন ভাড়ার নীতিমালার কারণে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সিলেট-ভোলাগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাস মালিক সমিতি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: