সিলেট ট্যুরিস্ট ক্লাবের একাদশ বর্ষ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত
পর্যটন সম্ভাবনাকে বিকশিত করা এবং ভ্রমণের আনন্দকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার দীপ্ত অঙ্গীকার নিয়ে দেখতে দেখতে গৌরবের ১১টি বছর অতিক্রম করল ঐতিহ্যবাহী ‘সিলেট ট্যুরিস্ট ক্লাব’।
শনিবার (২৪শে অক্টোবর) আনন্দ, উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সোবহানীঘাটস্থ হেরিটেজ রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকুয়েট হলে ক্লাবটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোঃ মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মাজহারুল ইসলাম ছাদের চমৎকার সঞ্চালনায় আয়োজনের সূচনা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কারী হিফজুর রহমান।
১১ বছরের এই গৌরবময় যাত্রার উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান লোদি। তিনি তাঁর বক্তব্যে ক্লাবের দীর্ঘ ১১ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং পর্যটন খাতের বিকাশে ক্লাবের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা কাপ্তান হুসেন এবং আজীবন সদস্য হাসান কবির চৌধুরী।
এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক তাহমিনা হাসান চৌধুরী এবং গাজী জিনাত আফজা। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে এক অনন্য প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
হাসান কবির চৌধুরী / নীরব চাকলাদার/ প্রসি- ২০২৬
মন্তব্য করুন: