জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন

জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন

প্রথম ডেস্ক

২৪/১০/২০২৬ ১৫:৩২:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তুলনার আপন ছোট ভাই আয়াজ মৃত্যুর এই সংবাদ নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তুলনা। মূলত ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। অনেক আগেই তার অস্ত্রোপচার হয়েছিল এবং অস্ত্রোপচারের পর তিনি সুস্থও ছিলেন। কিন্তু সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি হার্ট অ্যাটাক করেন। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে বিআরবি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার জানিয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে জানাজা শেষে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 

তুলনা আল হারুন তার দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং, অভিনয় এবং উপস্থাপনা সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। বিশেষ করে ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি অঙ্গনটিতে অত্যন্ত সফল ও প্রশংসিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সদা হাস্যোজ্জ্বল উপস্থিতি ও ইতিবাচক মনোভাব ভক্তদের সবসময় অনুপ্রাণিত করত। পর্দার পেছনের শারীরিক কষ্টের সেই লড়াইয়ের কথা আড়ালে রেখেই তিনি সবসময় ক্যামেরার সামনে ইতিবাচক শক্তি ছড়াতেন।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad