দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
মৌলভীবাজারে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য এবং ১২ নং গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মো: শামীমকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ প্রদান করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মো: মুজিবুর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক মারুফ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ অক্টোবর ২০২৬ (শুক্রবার) অনলাইন ফেসবুক লাইভ এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে মীর মো: শামীম দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য প্রচার করছেন। এর ফলে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ অবস্থায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, নোটিশ প্রাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে লিখিত জবাবসহ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: