​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে অন্যের জমি দখল করে পাকা ঘর নির্মাণ

​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে অন্যের জমি দখল করে পাকা ঘর নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৪/১০/২০২৬ ১৯:৪৫:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশ ও ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক জমি দখল এবং পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

​স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের সফিউল বর পলাশ ধর্মঘর বাজারে একটি জমি ক্রয় করেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ জমিটি অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে।

​এ অবস্থায় আইনশৃঙ্খলার অবনতি ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সফিউল বর পলাশ বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

​আদালত অভিযোগটি আমলে নিয়ে জমিটিতে ১৪৪ ধারা জারি করেন এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে মাধবপুর থানার নির্দেশে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিবাদী পক্ষকে নোটিশ প্রদান করেন এবং আদালতের ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেন।

​তবে স্থানীয়দের অভিযোগ, আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা এবং পুলিশের লাল নোটিশ তোয়াক্কা না করেই প্রতিপক্ষের লোকজন ওই বিতর্কিত জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

​এ বিষয়ে জানতে চাইলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন জানান, "জমিটিতে আদালতের নির্দেশ অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নোটিশ দেওয়া হয়েছে। কেউ যদি আদালতের নির্দেশ অমান্য করে কোনো ধরনের অবৈধ নির্মাণকাজ করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"



রাজীব দেব রায় রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad