কেনাকাটার পরিবেশ অসহনীয়
শনিবার মৌলভীবাজার আসছেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান আগামীকাল শনিবার সাংগঠনিক সফরে নিজ জেলা মৌলভীবাজার আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা জেলা শহরে তাঁর এটাই প্রথম সফর। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত প্রস্তুতি সম্পন্ন করেছে।
আমীরে জামায়াতকে সকাল ৮ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হবে। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে সকাল ৯ টায় মৌলভীবাজার সার্কিট হাউজে গার্ড অফ অনার দেয়ার জন্য প্রস্তুত জেলা প্রশাসন।
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সকাল ১০.৩০টায় জেলা সার্কিট হাউসে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫ টি পৌরসভা,৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধির পাশাপাশি, সকল রুকন ও স্থানীয় নির্বাচনের প্রার্থীগণ ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১.৩০টায় অনুষ্ঠিত এ ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে অংশগ্রহণ শেষে ১১ দলীয় জোট মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও দুপুরের খাবারে অংশগ্রহণ করবেন। পরে তিনি ২০২৭ -২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমীর নির্বাচনে অংশগ্রহণ করবেন।
আমীরে জামায়াতের সফরকে সামনে রেখে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফর সাংগঠনিক জনশক্তির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হবে । তৃণমূল সংগঠন ব্যাপক শক্তিশালী হবে দলীয় পক্ষ থেকে বলা হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: