ভুল ট্রেনে চড়ে হবিগঞ্জের শিশু ময়মনসিংহে : উদ্ধার করলো রেলওয়ে পুলিশ

ভুল ট্রেনে চড়ে হবিগঞ্জের শিশু ময়মনসিংহে : উদ্ধার করলো রেলওয়ে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০৯/২০২৬ ২১:৪২:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভুল ট্রেনে উঠে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে হঠাৎই ময়মনসিংহে পৌঁছে গিয়েছিল শিশু আহম্মদ মিয়া। বাড়ি থেকে বের হয়ে প্ল্যাটফর্মে আসা শিশুটি কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি তাকে অচেনা এক শহরে নিয়ে যায়। দিশেহারা অবস্থায় ঘুরে বেড়ানো শিশুটিকে শেষ পর্যন্ত নিরাপদে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিলেট রেলওয়ে পুলিশের পুলিশ সুপার জান্নাত আফরোজের দিকনির্দেশনায় শিশুটিকে তার মামা মো. মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার চক্রমোহনা গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে আহম্মদ কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জ জংশনে আসে। সেখানে ভুল করে ময়মনসিংহের ট্রেনে চেপে বসে সে। অচেনা স্টেশনে নেমে দিশেহারা হয়ে পড়লে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিতে কাজ শুরু করে।

পরবর্তীতে ময়মনসিংহের দেওয়া তথ্যে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ পারভেজ ছায়িম, কনস্টেবল হাবিবুর রহমান ও নাইমুর ইসলাম স্থানীয়দের সহায়তায় শিশুটির সঠিক ঠিকানা ও পরিবারের সন্ধান পান। এরপর ময়মনসিংহ থেকে উদ্ধার করে আখাউড়া হয়ে শিশুটিকে শায়েস্তাগঞ্জে আনা হয় এবং স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। শিশুটিকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্বজনরা।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad