সিলেটে রাষ্ট্রপতির আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা

সিলেটে রাষ্ট্রপতির আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৯/২০২৬ ১২:০০:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমনকে কেন্দ্র করে সিলেট নগরীতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা।

রাষ্ট্রপতির সফরের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের অগ্রগতি জানাতে বৃহস্পতিবার বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার প্রতিফলন ঘটবে।

সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে এদিকে সিলেটে সার্বিক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা জোরদার করা হচ্ছে।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad