সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৮/২০২৬ ১৪:৫২:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৯০ লাখ ১৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

অভিযানে ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান দমন এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।’

]তিনি আরও বলেন, আটক করা মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad