গোটাটিকরে কালিবাড়ি মন্দিরে ডিপ টিউবওয়েল উদ্বোধন ও মতবিনিময় সভা
সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর পৈতাপাড়াস্থ শ্রীশ্রী রক্ষা কালীবাড়ী মন্দিরে ডিপ টিউবওয়েল উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এম এ মালিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর ব্যক্তিগত অর্থায়নে স্থাপিত ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে শ্রীশ্রী রক্ষা কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় পরিবেশ সংরক্ষণ এবং এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিকে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: