শাহপুর যুব কল্যাণ সংস্থায় বই ও ফ্যান উপহার দিলেন হালিমা কবির তিম্মী
কবি ও মানবিক সমাজকর্মী এবং সিলেট মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি হালিমা কবির তিম্মীর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের বড় শাহপুর যুব কল্যাণ সংস্থায় বই ও সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রায় একশত ধর্মীয়, ছড়া, কবিতা ও গল্পের বই এবং একটি সিলিং ফ্যান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও অভিনেতা প্রশান্ত লিটন। এ সময় সমাজকর্মী দুলু ধর, আলো বেগম, রায়হান আহমদ ও ব্যবসায়ী সাইদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হালিমা কবির তিম্মী বলেন, “তরুণ ও যুবসমাজকে সঠিক পথে চালিত করার মাধ্যমেই একটি সমাজ এগিয়ে যায়। যুব কল্যাণ সংস্থার এই মহতী উদ্যোগের পাশে থাকতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।”
উপহার হস্তান্তরকালে শাহপুর যুব কল্যাণ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি রুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক তায়েফ আহমদ, সিনিয়র সদস্য হাজী সুলতান আহমদ, এখলাস মিয়া, লিয়াকত আলী এবং সদস্য আবদুল্লাহ আল মামুন, কামরুল ইসলাম, আবদুল্লাহ মোহাম্মদ ও রাসেল আহমদ।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: