সিলেটে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

সিলেটে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

৩০/০৭/২০২৬ ১৭:১৭:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে মাধ্যমিক বিদ্যালয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিষয় ছিল, “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহিনী রঞ্জন দে, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল এবং জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদুর রহমান। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। প্রাথমিক পর্ব শেষে বিজয়ী দুই দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে উভয় দল যুক্তি, তথ্য ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। বিচারকদের মূল্যায়নে বিপক্ষ দল বিজয়ী হয়।

পক্ষ দলের বিতার্কিক ছিলেন জান্নাতুল ফেরদৌস ইচ্ছে, জান্নাতুল ফেরদৌস সাবা এবং ফাইজা শমসের তুলি। বিপক্ষ দলের হয়ে অংশ নেন আবু তালহা ফারহান, তানজিল তামিম এবং জেমিমা আফরিন জারা।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের বিতার্কিক তানজিল তামিম।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল বিতার্কিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের শিক্ষামূলক আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকা পাঠের অভ্যাস গড়ে তোলারও পরামর্শ দেন।

সাইফুল ইসলাম বাবু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad