সিলেটে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির তথ‍্য যাচাই কর্মশালা

সিলেটে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির তথ‍্য যাচাই কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৮/০৭/২০২৬ ১৬:৫২:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গ্রামীণ সড়ক নেটওয়ার্ককে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করতে জৈন্তাপুরে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে কোর রোড নেটওয়ার্ক (CRN), সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের জিআইএস এনালিস্ট ধরনী চাকমা কোর রোড নেটওয়ার্ক (CRN) নির্ধারণ, সড়কের তথ্য যাচাই, সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, রাস্তার অবস্থা এবং যানবাহন চলাচলের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, কোর রোড নেটওয়ার্কের মাধ্যমে গ্রামীণ এলাকার জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত হবে। এতে মানুষের চলাচল সহজ হবে, পরিবহন ব্যয় কমবে, প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার বাড়বে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা সড়কের তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সড়কের সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, পৃষ্ঠের ধরন, যানবাহন চলাচলের মাত্রা (CVD/AADT) ও অবকাঠামোগত সুবিধার ভিত্তিতে সড়কের স্কোর নির্ধারণ নিয়ে আলোচনা হয়। উপস্থিত জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা তথ্য যাচাই করে মতামত ও সুপারিশ দেন।

এ সময় উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী দীপঙ্কর চক্রবর্তী, বেটসের জিআইএস অ্যাসিস্ট্যান্ট রুবেল রানা, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় এলজিইডি দেশের গ্রামীণ সড়কের পরিকল্পিত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করছে।

সাইফুল ইসলাম বাবু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad