সিলেটে জুলাই শহীদ দিবসে সিসিকের শ্রদ্ধাঞ্জলি

সিলেটে জুলাই শহীদ দিবসে সিসিকের শ্রদ্ধাঞ্জলি

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৭/২০২৬ ১৩:১৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই যোদ্ধা সিলেটের উদ্যোগে এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে সিসিকের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আন্দোলনে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে আন্দোলনে শহীদ হওয়া সকল বীরদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, অগ্রগতি, সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad