শুভ জন্ম তারিখ : গায়ক রাশেদ উদ্দিন তপু
আজ ২ জুন সঙ্গীত শিল্পী রাশেদ উদ্দিন তপুর শুভ জন্ম তারিখ। তিনি ১৯৮২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, সঙ্গীত পরিচালক। তপুর পৈতৃক নিবাস কুমিল্লা জেলায়। ২০১২ সালের ২৪ আগস্ট তপু বিয়ে করেন নাজিবা সুলতানাকে। তাঁর জন্মদিনে প্রথম সিলেটের পক্ষ থেকে প্রাণঢালা ও শুভেচ্ছা।
তপু বরিশাল ক্যাডেট কলেজ থেকে। তিনি ১৯৯৮ সালে বরিশাল ক্যাডেট কলেজ থেকে যশোর বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১৩ তম স্থান অধিকারী হয়েছিলেন। তখন তার বাবা খুশি হয়ে তপুর কি পছন্দ সেটা জানতে চান। আর তাতে তপু তার বাবাকে একটা গিটার কিনে দিতে বলেন। বাবা তার কথা মত তাকে একটা অ্যাকুস্টিক গিটার কিনে দিলেন। আর সেটা নিয়ে সে সারাক্ষণ গান চর্চা করতে থাকলো তপু। বর্তমানে তিনি একটি টেলিকম কোম্পানীতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন। তার পাশাপাশি তিনি তার নিজের জন্য গান লিখেন, গানে সুর করেন এবং গান করেন।
পড়াকালীন সময়ে তপু ’২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে নিজের প্রথম সলো অ্যালবাম বের করলেন ‘বন্ধু ভাবো কি’ শিরোনামে। এই অ্যালবাম বের হবার পর চারপাশ থেকে অসংখ্য বন্ধু, গুনগ্রাহীরা একের পর এক ফোন করতে থাকলেন। তখন চারপাশ থেকে শুভেচ্ছার জোয়ারে একেবারে ভেসে যাবার মতো অবস্থা তপুর। ফারুকী তার সঙ্গে দেখা করতে চাইলেন। নিজের কাছের মানুষ বিখ্যাত গায়ক এবং আরেক বিখ্যাত মিউজিক কম্পোজার যথাক্রমে- অর্থহীনের সুমন এবং ফুয়াদকে নিয়ে ধানমন্ডির এক রেস্তোরায় তারা দেখা করলেন।
ফারুকী তাকে বললেন, “আপনি অভিনয় করবেন? আমি একটা নতুন ছবি বানাতে যাচ্ছি। নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনাকে এই ছবিতে অভিনয় করতে হবে।” তবে শেষ পর্যন্ত তিনি এই অফার গ্রহণ করলেন এবং অভিনয় করতে শুরু করলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নামে তার জীবনের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র ছবিতে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে কাজ করাকে জীবনের এক অনন্য অভিজ্ঞতা বলে মনে করেন তপু। এর পেছনে তার যুক্তি হলো- এখানে সবাই খুব কাছের মানুষ হিসেবে কাজ করেছেন। যেন পিকনিক করতে করতেই তারা অভিনয় করেছেন বলে মনে হয়েছে তার।
সজল আহমদ
মন্তব্য করুন: