বিদ্যুৎ খাতে লুটপাটে ইনডেমনিটি দিয়েছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎ খাতে লুটপাটে ইনডেমনিটি দিয়েছিল আ.লীগ: রিজভী

প্রথম ডেস্ক

২৮/১০/২০২৬ ১৪:৩৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কুইক রেন্টালের নামে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চরম অনিয়ম ও লুটপাটের সুযোগ সৃষ্টি করতেই নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি (দায়মুক্তি) আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘ক্যাব যুব সমাজ’ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার ইচ্ছেকৃতভাবেই কুইক রেন্টাল সংক্রান্ত অন্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া বা মামলা করার পথ বন্ধ রেখেছিল। দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সর্বক্ষেত্রে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হচ্ছে দেশপ্রেম ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা।

দেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল সুযোগ রয়েছে। পরিবেশবান্ধব এই খাতে যেসব উদ্যোক্তা কাজ করছেন, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখছেন।   

জাপান সফরের বিষয় টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তিগুলোর মধ্যে বিদ্যুৎ খাতের বড় ধরনের সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট থাকলেও দেশে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad