সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা বাণিজ্যমন্ত্রীর

সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা বাণিজ্যমন্ত্রীর

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/১০/২০২৬ ১৪:১০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেছেন, নাগরিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় মন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, ‘সিলেট একটি শান্তিময় জনপদ। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই কাম্য নয়। নাগরিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।’

মন্ত্রী বলেন, জনগণ বিপুল আস্থা নিয়ে ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের এ বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। মানুষ যাতে ঘরে ও বাইরে নির্ভয়ে চলাফেরা করতে পারেন এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনলাইন জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি কিশোর ও তরুণেরা যাতে মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধে জড়িয়ে না পড়েন, সে জন্য সামাজিক সচেতনতামূলক প্রচার জোরদার করতে হবে।

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad