তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ

তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ

প্রথম ডেস্ক

২৮/১০/২০২৬ ১৩:৫৩:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আবারও আইনি নোটিশ পেলেন অভিনেত্রী তানজিন তিশা। নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে মানহানি ও সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়।

বুধবার (২৮ অক্টোবর) শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ আছে, গত ২৭ অক্টোবর ২০২৬ এ তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন।

এতে আরও অভিযোগ করা হয়, ৭ নভেম্বর ২০২৫ এ ফেসবুক মেসেঞ্জারে তিশা সানায়াকে হুমকি দিয়েছিলেন। তিশা সেই বার্তায় বলেছিলেন, “ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে”। পরে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশ করে তার সম্মানহানি করা হয় বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।

নোটিশে উল্লেখ আছে, তিশা তার পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করেছেন।

সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তাদের পেশাগত পরিচয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করে মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া অনুমতি ছাড়া ছবি প্রকাশ করাকে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন নাহার তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যথায়, আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad