প্রথম সিলেট সহযোগী সম্পাদক এর ঈদ শুভেচ্ছা

প্রথম সিলেট সহযোগী সম্পাদক এর ঈদ শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৪:১১:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহার অমিয় ধারায় মুখরিত হোক সবার জীবন—এই প্রত্যয়ে সিলেটবাসীসহ দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাইবোনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নিউজ পোর্টাল প্রথম সিলেট এর সহযোগী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু। 



ঈদের এক বিশেষ বার্তায় তিনি বলেন, “ত্যাগ আর উৎসর্গের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের শেখায় কীভাবে নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। কোরবানি কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি হলো অন্তরের পবিত্রতা প্রমাণের এক পরীক্ষা। আল্লাহর দরবারে পশুর রক্ত বা মাংসের কোনো উপযোগিতা নেই, সেখানে সমাদৃত হয় কেবল বান্দার নিখাদ ভক্তি ও তাকওয়া।”



তিনি বলেন, বছর ঘুরে আসা এই ঈদ আমাদের মনের পশুবৃত্তিকে পরিহার করে প্রকৃত মানুষ হওয়ার তাগিদ দেয়। ইসলামের সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের পথ ধরেই এই ত্যাগ আজ বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান উৎসব ও ইবাদত।



শুভেচ্ছা বার্তায় তিনি আরও যোগ করেন, “ঈদুল আজহার মূল চেতনা হলো মানুষের পাশে দাঁড়ানো, সমাজে শান্তি ও সম্প্রীতির সেতু বন্ধন রচনা করা। আমরা যদি কোরবানির এই মহান শিক্ষাকে বুকে ধারণ করে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, তবেই সমাজ সুন্দর ও সার্থক হবে।”



তিনি প্রার্থনা করেন, পবিত্র এই উৎসব যেন সবার ঘরে ঘরে অনাবিল সুখ ও স্বস্তি নিয়ে আসে এবং আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে।



পরিশেষে সবার সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে তিনি বলেন, “ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad