সিলেটবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সামা হক চৌধুরী

সিলেটবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সামা হক চৌধুরী

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:৫২:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট উইমেন চেম্বার্স অব কমার্সের পরিচালক ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মীনি সামা হক চৌধুরী। 


ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি বলেন, “পবিত্র কোরআনের ভাষায় ‘কুরবান’ বা হাদিসের পরিভাষায় ‘উযহিয়াহ’-এর মূল অর্থই হলো মহান আল্লাহর নৈকট্য লাভ করা। সকালে রক্তিম সূর্য আকাশে ওঠার সময়ে এই কোরবানি করা হয় বলেই এই মহিমান্বিত দিনটিকে বলা হয় ‘ইয়াওমুল আজহা’। কোরবানি কেবল পশু জবাইয়ের কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সর্বোচ্চ প্রিয় বস্তুকে বিলিয়ে দেওয়ার এক পরম পরীক্ষা।”


তিনি আরও বলেন, “রাসূলুল্লাহ (সা.) সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি বর্জনকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই এই ইবাদত কেবল লোকদেখানো সামাজিক প্রতিযোগিতা নয়, বরং এটি খাঁটি তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের মাধ্যম। আমাদের কোরবানি যেন নিছক গোশত খাওয়ার উৎসবে পরিণত না হয়। আসুন, পশু কোরবানির পাশাপাশি আমরা আমাদের ভেতরের লুকিয়ে থাকা পশুত্ব, স্বার্থপরতা ও অহংকারকে কোরবানি করি।”


সবাইকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদ মোবারক। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন।”


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad