বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জয়নাল আবেদীনের ঈদ শুভেচ্ছা

বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জয়নাল আবেদীনের ঈদ শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:৫০:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উপলক্ষে বড়লেখা উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ১ নং বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমান বিশ্ব ও আমাদের সমাজ জীবনের চলমান অস্থিরতা, পরশ্রীকাতরতা এবং হানাহানির এই সংকটে ইসলামের শান্তির বাণী আজ বড্ড বেশি প্রাসঙ্গিক। ইসলাম সবসময় পারস্পরিক শান্তি, সহনশীলতা ও মানবিক মর্যাদার কথা বলে। পবিত্র ঈদুল আজহা আমাদের শেখায় সংকীর্ণতা ভুলে কীভাবে মানুষে মানুষে সৌহার্দ্য সৃষ্টি করতে হয়। এই ঈদের শিক্ষা বুকে ধারণ করে আমরা যেন সমাজের যাবতীয় বিশৃঙ্খলা ও হানাহানি দূর করে একটি শান্তিময় পরিবেশ গড়ে তুলতে পারি। 

তিনি বলেন, আসুন আজ সকলে মিলে দেশ ও দেশের মানুষের নাগরিক মর্যাদা রক্ষায় রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী কওে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য স্বদেশ বিনির্মান করি। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। আমিন

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad