সিলেট নগরবাসীকে নাট্যকার ও অভিনেতা বেলাল আহমেদ মুরাদের ঈদ শুভেচ্ছা

সিলেট নগরবাসীকে নাট্যকার ও অভিনেতা বেলাল আহমেদ মুরাদের ঈদ শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:৪৭:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিেেলটের সর্বস্তরের নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের আঞ্চলিক ভাষায় জনপ্রিয় অভিনেতা ও 'গ্রিন বাংলা' ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা, নাট্যকার বেলাল আহমেদ মুরাদ। 


আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বেলাল আহমেদ মুরাদ শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা মহান ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।


তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের সকল মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা যায়। তাই অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছার পাশাপাশি সিলেটের শান্তিপূর্ণ পরিবেশ এবং পবিত্রতা বজায় রাখার জন্য সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: