উইমেন চেম্বার সভাপতি লুবানার ঈদ শুভেচ্ছা

উইমেন চেম্বার সভাপতি লুবানার ঈদ শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:৪৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা। সেই সঙ্গে তিনি সবার সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।


ঈদের শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। কোরবানি হলো মূলত মনের পবিত্রতা ও মহান আল্লাহর প্রতি পরম আনুগত্যের বহিঃপ্রকাশ। ঐশ্বরিক বাণী অনুযায়ী, ত্যাগের পেছনের পবিত্র নিয়তটুকুই কেবল আল্লাহর দরবারে কবুল হয়।”


তিনি উল্লেখ করেন, আত্মশুদ্ধি ও আত্মত্যাগের বার্তা নিয়ে আসা এই উৎসব মুসলমানদের জীবনে এক পরম পবিত্র অধ্যায়। পশুর কোরবানির মাধ্যমে আমরা যেন আমাদের ভেতরের সমস্ত নেতিবাচকতাকে বিসর্জন দিতে পারি।


তিনি আরও বলেন, “কোরবানির চেতনা আমাদের সমাজে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। এই শিক্ষাকে ধারণ করে মানবকল্যাণে ব্রতী হওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।”


সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি শেষ করেন, “ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad