সিলেটবাসীকে মুকির হোসেন চৌধুরীর ঈদ শুভেচ্ছা

সিলেটবাসীকে মুকির হোসেন চৌধুরীর ঈদ শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:৩৭:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম উম্মাহসহ সিলেটবাসী ও দেশবাসীকে ঈদের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী। 


এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, “কোরবানির ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন। আদি পিতা হজরত আদম (আ.)-এর দুই পুত্র হাবিল ও কাবিলের কোরবানি থেকে শুরু করে আজ পর্যন্ত এই অবিচ্ছিন্ন ধারা প্রবাহিত। তবে আজকের এই ঈদুল আজহা মূলত আমাদের মুসলিম মিল্লাতের পিতা হজরত ইবরাহিম (আ.) ও তাঁর ধৈর্যশীল পুত্র হজরত ইসমাইল (আ.)-এর সেই ঐতিহাসিক ও বিস্ময়কর আত্মত্যাগের এক শাশ্বত রূপ। এটি আমাদের সুন্নাতে ইবরাহিমী।”


তিনি বলেন, “পিতা-পুত্র আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের যে অনুপম আদর্শ স্থাপন করে গেছেন, তা যেমন অতুলনীয়, তেমনি চির অনুকরণীয়। ইবরাহিম (আ.) মূলত পুত্রের মহব্বতকে আল্লাহর ভালোবাসার কাছে কোরবানি করেছিলেন। আজ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদেরও দৃপ্ত শপথ নিতে হবে—আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জান, মালসহ যেকোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন ও মরণ যেন উৎসর্গ হয় কেবল বিশ্বজগতের প্রতিপালকের জন্য।”


ত্যাগের এই মহোৎসবে সবার সুখ ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, “ঈদ মোবারক, বাংলাদেশ জিন্দাবাদ।”


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad