তাহিরপুরে যাদুকাটা নদী থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

তাহিরপুরে যাদুকাটা নদী থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রথম ডেস্ক

২২/০৫/২০২৬ ২১:০৭:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারিক্কা টিলা এলাকার যাদুকাটা নদীর পশ্চিম পাড়ের খেয়াঘাটে এই অভিযান চালানো হয়; তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নৌ পুলিশ সদরদপ্তর জানায়, ঘটনার রাতে নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার টুকেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দিলীপ কুমার দাশের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর হোসেন ও সঙ্গীয় ফোর্স যাদুকাটা নদীতে নিয়মিত নৌ টহল ও অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বারিক্কা টিলা এলাকার খেয়াঘাটে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে আনা নিষিদ্ধ মদ কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে নৌ পুলিশের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা প্লাস্টিকের বস্তা ও কাগজের কার্টুন ফেলে রেখে অন্ধকারের সুযোগে কৌশলে পালিয়ে যায়; পরে সেখানে ফেলে যাওয়া বস্তা ও কার্টুন তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়। নৌ পুলিশ জানিয়েছে, এই চোরাচালানের ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: