‘যারা জনগণের অধিকার নিয়ে তামাশা করেছেন, তারা আজ দেশের বাইরে’:

লাখাইয়ে জি কে গউছ

‘যারা জনগণের অধিকার নিয়ে তামাশা করেছেন, তারা আজ দেশের বাইরে’:

নিজস্ব প্রতিনিধি, লাখাই

০৫/১১/২০২৬ ১৯:৩৮:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


অতীতে যারা জনগণের মৌলিক অধিকার নিয়ে তামাশা করেছেন, তারা আজ দেশের বাইরে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। অতীতের মতো বিএনপি সরকারের নেতৃত্বেই সারাদেশে উন্নয়নের কাজ চলছে। এই উন্নয়ন কর্মকাণ্ডে যেন কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম না হয়, সেদিকে দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো নেতাকর্মী অনৈতিক সুবিধা নিতে চাইলে দল তার দায়ভার নেবে না।”

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব জি কে গউছ জাতীয় সংসদের হুইপ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়ে হুইপ আরও জানান, সাড়ে ছয়শ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের লাখাই অংশ থেকে বলভদ্র নদ ব্রিজ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। এই উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দাবি উত্থাপিত হয়। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, লাখাইয়ের বুল্লাবাজার চৌরাস্তায় যানজট কমাতে পাতাল সড়ক (আন্ডারপাস) নির্মাণ এবং হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ। মাদক ও চুরি প্রতিরোধে পুলিশি তৎপরতা বৃদ্ধি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দ্রুত সচল করা এবং করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা সুচিত্রার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও লাখাই উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণের প্রস্তাব।

সভায় আরও আলোচনা করেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আবদাল, ১ নম্বর লাখাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপম, বামৈ ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন ফারুক, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সাইফুল আজম এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজভী আক্তার পান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad