দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০৫/২০২৬ ১৮:২৫:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি  শহীদুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কবি ও সাংবাদিক জুবের আহমদ সার্জনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মাসুদুর রহমান। পরে গজল পরিবেশন করেন ইমরান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ক্বারি আবুল কাশেম।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  বদরুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুৎফুর রহমান লিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাফেজ মাওলানা শফিউল আলম চৌধুরী, ক্বারি আব্দুল ওয়াদুদ ও হাফেজ তায়েল আহমদ।

সংবর্ধিত অতিথি  শহীদুল হক তাঁর বক্তব্যে বলেন, দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্ব একটি আমানত। তিনি ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, সমাজসেবা ও ব্যবসায়ী মহলে শহীদুল হকের অবদান প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উক্ত মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি আব্দুস শহিদ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সজল আহমেদ/এআর

মন্তব্য করুন: