জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১৪/০৫/২০২৬ ১৬:৪৯:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ মো. মাহফুজ আলম (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের শরীফপুর গ্রামের কালডোয়ার নদীর ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক মাহফুজ ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার এএসআই মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কালডোয়ার ব্রিজের ওপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে মাহফুজকে তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযানে এএসআই গোলাম কিবরিয়ার সঙ্গে কনস্টেবল মো. শরীফ ও পারভেজ মোশারফ উপস্থিত ছিলেন।

জামালগঞ্জ থানার পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


এ রহমান

মন্তব্য করুন: