পরিদর্শনে গিয়ে ১৪ লক্ষ টাকার বরাদ্দ দিলেন এমপি মিলন

আনন্দে ভাসছে এলাকাবাসী

পরিদর্শনে গিয়ে ১৪ লক্ষ টাকার বরাদ্দ দিলেন এমপি মিলন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৪/০৫/২০২৬ ১৬:৪৫:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে মোট ১৪ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করেছেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী এই পরিদর্শনে তিনি দুটি ঈদগাহ ও একটি মহিলা মাদ্রাসার উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ দেন। আকস্মিক এই সফর ও তাৎক্ষণিক বরাদ্দ ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সকালে নৌপথে ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য মিলন ঈদগাহের উন্নয়নের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের খাদ্য সহায়তার জন্য ২ টন চাল এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার উন্নয়নে আরও ২ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। পরে দুপুরে ছাতকে ফেরার পথে গণেশপুর শাহি ঈদগাহ পরিদর্শন করেন এবং সেখানেও ঈদগাহের সংস্কার ও উন্নয়নের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়।

বড় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সংসদ সদস্যের সরেজমিনে এসে মানুষের চাহিদা শোনা এবং তাৎক্ষণিক ১৪ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ এলাকার ধর্মীয় ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন: