মৌলভীবাজারে ঢুকতে পারেনি হবিগঞ্জের বাস, শেরপুরে দীর্ঘ যানজট

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ ও সেনাবাহিনী

মৌলভীবাজারে ঢুকতে পারেনি হবিগঞ্জের বাস, শেরপুরে দীর্ঘ যানজট

কামরান আহমদ, মৌলভীবাজার

১০/০৫/২০২৬ ১৫:৪৮:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী কোনো বাস আজ ১০ মে রোববার সকালে মৌলভীবাজারে প্রবেশ করতে পারেনি। জেলার প্রবেশমুখ শেরপুর এলাকায় হবিগঞ্জের বাসগুলো আটকে দেওয়ায় সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।


স্থানীয় সূত্র জানায়, সকাল সাতটার পর থেকে শেরপুর এলাকায় হবিগঞ্জের সব বাস আটকে দেওয়া হয়। এতে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল হয়ে হবিগঞ্জ-সিলেট রুটে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।


সড়কের ওপর বাসগুলো দাঁড়িয়ে থাকায় অন্যান্য যানবাহনের চলাচলও ব্যাহত হয়। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন নারী, শিশু, রোগী ও কর্মজীবী মানুষ। অনেকে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ হেঁটেও রওনা দেন।


তবে কী কারণে বা কার নির্দেশে হবিগঞ্জের বাসগুলো আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে দুপুর পর্যন্ত প্রশাসন বা পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


পরিস্থিতি জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছান। যান চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে অবস্থান নেন।


অবরুদ্ধ সড়কে আটকে থাকা যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান এবং বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: