সিলেটে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের যুবক নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৮/০৪/২০২৬ ১৭:৪৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর খাদিমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাসেম (৩৮) নামে জকিগঞ্জ উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের সামনে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত মোহাম্মদ কাসেম জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের হাজারীচক গ্রামের বাসিন্দা। তিনি সাবেক প্রবাসী ছিলেন এবং বর্তমানে পরিবার নিয়ে সিলেটের খাদিমপাড়া এলাকায় বসবাস করতেন।


স্থানীয়রা জানান, তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।


তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

মোর্শেদ লস্কর:

মন্তব্য করুন: