হবিগঞ্জে ৩ দিনব্যাপী কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু
Led Bottom Ad

হবিগঞ্জে ৩ দিনব্যাপী কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৯/০৪/২০২৬ ২২:০৯:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“সেবার ব্রতে চাকরি”- এই মহান অঙ্গীকারকে ধারণ করে হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে নিয়োগ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়। 


রোববার দ্বিতীয় দিনের কার্যক্রম পরিচালনা করা হয়। তাছাড়া প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা আজ “২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প” ইভেন্টে অংশগ্রহণ করেন।


হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। নিয়োগ কমিটির সদস্য এবং নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যের নিরলস পরিশ্রমে দুই দিনব্যাপী এই কার্যক্রম (২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প) সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। পরীক্ষা শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং কোনো প্রকার দালাল চক্রের প্রলোভনে বা আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।


এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন মোঃ মামুন অর রশিদ, এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং কাজী মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং-০১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।


এছাড়াও উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডি এম হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিলেট; মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার; মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ; মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), হবিগঞ্জ; মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); এবং এ, কে, এম, সালিমুল হক, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad